ঢাকা উত্তর সিটিতে মিয়াওয়াকি পদ্ধতিতে বনায়ন শুরু

ঢাকা উত্তর সিটিতে মিয়াওয়াকি পদ্ধতিতে বনায়ন শুরু

ঢাকার বায়ু, পানি ও মাটিদূষণ কমিয়ে পরিবেশগত ভারসাম্য রক্ষায় 'মিয়াওয়াকি' পদ্ধতিতে নগর বনায়ন কার্যক্রম শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। আজ সোমবার বিকেলে উত্তরার দিয়াবাড়ি এলাকায় ৪ নম্বর সেতুসংলগ্ন ১১ নম্বর লেকপাড়ের পূর্ব পাশে সবুজায়নের নির্ধারিত এলাকায় গাছ লাগানোর মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

মিয়াওয়াকি পদ্ধতি হচ্ছে দ্রুত ঘন বন তৈরির একটি বিশেষ বনায়ন কৌশল। জাপানের উদ্ভিদবিজ্ঞানী আকিরা মিয়াওয়াকি এই পদ্ধতির উদ্ভাবন করেন। এ পদ্ধতিতে অল্প জায়গায় দেশি প্রজাতির অনেক ধরনের গাছ খুব ঘনভাবে লাগানো হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটির প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, গাছের উপকারিতা সবাই জানলেও নগরজীবনে এর বাস্তব প্রভাব অনুভব করার সুযোগ খুব কম।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।