ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম। তিনি বলেন, সাংবাদিক হামলার ঘটনা তদন্তে কেউ দোষী সাব্যস্ত হলে তাদের অবশ্যই বহিষ্কার করা হবে।
উপাচার্য বলেন, সাংবাদিকরা এখানে পেশাগত দায়িত্ব পালন করছিলেন। এ ধরনের হামলা আমরা কখনো প্রত্যাশা করি না। এই ঘটনায় আমি দুঃখ প্রকাশ করছি। আহতদের খোঁজখবর নেওয়া হয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
উপাচ্যার্য বলেন, ঘটনার তদন্তে ইতোমধ্যে দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একটি কমিটি ফেসবুক সংশ্লিষ্ট বার্তা নিয়ে এবং অন্যটি সাংবাদিক ও অন্যান্যদের ওপর হামলার ঘটনা তদন্ত করবে।































































































































































































































