ঢাকার বাতাসে দূষণের অবস্থা খারাপ, সুরক্ষায় কী করবেন

ঢাকার বাতাসে দূষণের অবস্থা খারাপ, সুরক্ষায় কী করবেন

ঢাকার বাতাসে দূষণের অবস্থা খারাপ। আইকিউএয়ারের তথ্য বলছে, বাতাসের মান ১৫৫। এটি বলা হয়েছে বায়ুদূষণের অবস্থা খারাপ। আজ ঢাকার বেশি দূষিত এলাকাগুলোর মধ্যে রয়েছে উত্তর বাড্ডার আবদুল্লাহবাগ। এ এলাকার বায়ুমান ২০২। বায়ুর মান দুই শতাধিক হলে তাকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়।

আইকিউএয়ারের পরামর্শ অনুযায়ী, আজ ঢাকায় বায়ুর যে মান, তাতে বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরতে হবে। বাড়ির বাইরে গিয়ে ব্যায়াম না করার পরামর্শ দেওয়া হয়েছে। আর ঘরের জানালাগুলো যতটা সম্ভব বন্ধ রাখতে হবে।

আজ বায়ুদূষণে শীর্ষে আছে পাকিস্তানের লাহোর। এ নগরীর বায়ুর মান ৮৯৯। দ্বিতীয় স্থানে আছে ইন্দোনেশিয়ার জাকার্তা, মান ১৭২।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।