ঢাকার বাতাস অস্বাস্থ্যকর, বৃষ্টির পরও বায়ুদূষণের অবস্থা খারাপ

ঢাকার বাতাস অস্বাস্থ্যকর, বৃষ্টির পরও বায়ুদূষণের অবস্থা খারাপ

ঢাকার বাতাস অস্বাস্থ্যকর হচ্ছে। পরপর দুই দিন বৃষ্টি হওয়ার পরও আজ মঙ্গলবার সকালে বায়ুদূষণে বিশ্বের ১২২ নগরীর মধ্যে ঢাকার অবস্থান চতুর্থ।

আজ সকাল সাড়ে আটটার দিকে আইকিউএয়ারে ঢাকার বায়ুর মান ১৫৬। বায়ুর এ মানকে ‘অস্বাস্থ্যকর’ বলা হয়। রাজধানীর আট স্থানের বায়ুর মান অপেক্ষাকৃত বেশি খারাপ।

আইকিউএয়ারের পরামর্শ অনুযায়ী, আজ ঢাকায় বায়ুর যে মান, তাতে বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরতে হবে। বাড়ির বাইরে গিয়ে ব্যায়াম না করার পরামর্শ দেওয়া হয়েছে। আর ঘরের জানালাগুলো যতটা সম্ভব বন্ধ রাখতে হবে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।