ঢাকার বেশি দূষিত এলাকা আছে, সুরক্ষায় যা করা উচিত

ঢাকার বেশি দূষিত এলাকা আছে, সুরক্ষায় যা করা উচিত

আজ রোববার সপ্তাহের প্রথম কর্মদিবসের সকালে বায়ুদূষণে বিশ্বের ১২২ শহরের মধ্যে ঢাকার অবস্থান দ্বিতীয়। আজ সকাল সাড়ে আটটার দিকে আইকিউএয়ারে ঢাকার বায়ুর মান ১৬৬। বায়ুর এ মানকে ‘অস্বাস্থ্যকর’ বলা হয়। তবে রাজধানীর নয় স্থানের বায়ুর মান অপেক্ষাকৃত বেশি খারাপ।

বায়ুদূষণের এ পরিস্থিতি তুলে ধরেছে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটি বায়ুদূষণের অবস্থা নিয়মিত তুলে ধরে। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও সতর্ক করে।

আজ ঢাকার বেশি দূষিত এলাকাগুলো আজ নগরীর কয়েকটি এলাকার বায়ুর মান অপেক্ষাকৃত বেশি খারাপ। এর মধ্যে বায়ুদূষণে শীর্ষে আছে ধানমন্ডি। এ এলাকার বায়ুমান ১৭৯। এরপর দূষণের তালিকায় আছে যথাক্রমে বারিধারা পার্ক রোড (১৭১), আগারগাঁও (১৭১), বেচারাম দেউড়ী (১৬৯), মিরপুরের শেওড়াপাড়া (১৬৬), গুলশানের বে’জ এইজ ওয়াটার (১৬৫), উত্তর বাড্ডার আবদুল্লাহবাগ (১৬৫), গুলশান লেক পার্ক (১৬৪) ও গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল (১৫৭)।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।