ধান ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার, পুলিশ কাজ করছে

ধান ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার, পুলিশ কাজ করছে

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় এক ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকাল ৯টার দিকে বাঘবেড় ইউনিয়নের দিঘীরপাড় গ্রামে বাড়ির কাছে এক পুকুরপাড় থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তির নাম দুলাল মিয়া (৫৪)। তিনি উপজেলার একই গ্রামের বাসিন্দা এবং পেশায় ধান ব্যবসায়ী।

পুলিশ ও স্বজনদের সূত্রে জানা গেছে, দুলাল মিয়া স্থানীয় মুন্সিরহাট বাজারে ধানের ব্যবসা করেন। গতকাল রোববার রাতে তিনি বাজার থেকে বাড়ি ফেরেননি।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।