ধানমন্ডি লেকের পরিবেশ ও ভারসাম্য যেকোনো মূল্যে রক্ষা করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণাল৯ এবং নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। মন্ত্রী বলেন, ধানমন্ডি লেকের যতটুকু জায়গা ইজারা দেওয়া হয়েছে, ব্যবসায়ীদের ঠিক ততটুকু সীমানার মধ্যেই কার্যক্রম পরিচালনা করতে হবে।
আজ শনিবার রাজধানীর কলাবাগানে বর্জ্য ব্যবস্থাপনার আধুনিক সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ এ অনুষ্ঠানের আয়োজন করে।
ঢাকা দক্ষিণ সিটির সাম্প্রতিক কার্যক্রমের প্রশংসা করে মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, ধানমন্ডি লেক ঘিরে লাইব্রেরি, জিমনেসিয়ামসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে এই এলাকার ‘ফুসফুস’খ্যাত লেকটির পরিবেশ ও সৌন্দর্য রক্ষা করা হবে।































































































































































































































