ধানমন্ডিতে ১১তলা ভবনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

ধানমন্ডিতে ১১তলা ভবনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

রাজধানীর ধানমন্ডিতে একটি ১১তলা ভবনের ছাদ থেকে পড়ে অর্ণব ইসলাম (৩৪) নামের এক যুবকের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আজ শনিবার দুপুর ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পরে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ধানমন্ডি থানার পুলিশ বলছে, দুপুরে ধানমন্ডি ১১ নম্বর সড়কের ৩১ নম্বর বাসার ছাদ থেকে পড়ে যান অর্ণব। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। নিহত অর্ণব ওই বাসার মালিকের ছেলে। তাঁর বাবা মারা গেছেন। মা দ্বিতীয় বিয়ে করেছেন। ভাই ও বোনের সঙ্গে তিনি ওই বাসাতেই থাকতেন।

ভবনটি ১১তলা এবং ছাদের ওপর এক তলার সমান উঁচু লিফটের মেশিন কক্ষ আছে। সেই মেশিন কক্ষের ছাদ থেকেই তিনি নিচে পড়ে যান বলে জানিয়েছে পুলিশ।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।