জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনায় প্রশাসনের গাফিলতির কারণে অভিযুক্তকে গ্রেপ্তার না করা গেলে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের ঘোষণা দিয়েছেন ছাত্র সংসদের নেতারা। আজ শনিবার বিকেল চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসানের বাসভবনের সামনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জাকসুর নেতারা।
এ সময় নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত ও অপরাধীকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে মোট পাঁচটি দাবি জানান তাঁরা।































































































































































































































