সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাজারের ডিমের পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদন আমার নজরে এসেছে। প্রতিবেদনটিতে যে বাস্তব চিত্র ফুটে উঠেছে, তা দিন দিন সাধারণ মানুষের জন্য কতটা নির্মম হয়ে উঠছে, এটি তারই এক জ্বলন্ত প্রমাণ। বাজারে ফার্মের মুরগির ডিমসহ সব ধরনের ডিমের দাম এতটাই আকাশছোঁয়া যে স্বল্প আয়ের মানুষেরা এখন দোকানে দোকানে 'ভাঙা ডিম' খুঁজছেন।
একটি ডিমের দাম শুধু একটি সংখ্যার হিসাব নয়; এর সঙ্গে জড়িয়ে থাকে একটি নিম্নবিত্ত বা মধ্যবিত্ত পরিবারের প্রতিদিনের পুষ্টি, শিশুর স্বাস্থ্যের নিশ্চয়তা এবং একজন দিনমজুরের সাধ্যের লড়াই।
প্রথম আলোর ওই প্রতিবেদন থেকে জানা যায়, বাজারে ভালো ডিমের দাম বাড়ার সঙ্গে সঙ্গে ভাঙা ডিমের দামও বেড়ে গেছে।































































































































































































































