দিনাজপুরে ব্রি'র রাইস গার্ডেন স্থাপনের লক্ষ্য

দিনাজপুরে ব্রি'র রাইস গার্ডেন স্থাপনের লক্ষ্য

দিনাজপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে ২০২৫–২৬ বোরো মৌসুমে 'রাইস গার্ডেন' স্থাপন করা হয়েছে। ধান উৎপাদন বৃদ্ধি, আধুনিক জাত সম্প্রসারণ এবং কৃষকদের হাতে-কলমে প্রযুক্তি প্রদর্শনের লক্ষ্যে এ গার্ডেন স্থাপন করা হয়। সদর উপজেলার কাউগাঁ এলাকায় স্থাপিত 'রাইস গার্ডেন' কৃষকদের জন্য একটি উন্মুক্ত শেখার ক্ষেত্র হিসেবে কাজ করছে।

এখানে কৃষকরা সরাসরি বিভিন্ন ধানের জাতের গঠন, বৃদ্ধির ধাপ, রোগ-বালাই সহনশীলতা, ফলন ও গুণগত বৈশিষ্ট্য তুলনামূলকভাবে পর্যবেক্ষণের সুযোগ পাচ্ছেন। এর ফলে স্থানীয় পরিবেশ ও মৌসুম উপযোগী উন্নত জাত নির্বাচন করা কৃষকদের জন্য সহজ হচ্ছে এবং আধুনিক ধান চাষে আগ্রহ বাড়ছে।

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের দিনাজপুর আঞ্চলিক কার্যালয় প্রধান ও ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা সেলিমা জাহান জানান, এই রাইস গার্ডেনের মাধ্যমে কৃষকরা সরাসরি বিভিন্ন ধানের জাত এক জায়গায় দেখার সুযোগ পাচ্ছেন। এতে তারা নিজেদের এলাকার জন্য উপযোগী ধানের জাত নির্বাচন করতে পারছেন এবং আগামী মৌসুমে চাষের ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতে সুবিধা হচ্ছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।