ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগ সড়ক দখলমুক্ত করতে মেট্রোস্টেশনের নিচ থেকে পশু সরিয়ে দেওয়া হয়েছে। এর ফলে যান চলাচল স্বাভাবিক হয়েছে। দেশের বিভিন্ন এলাকা থেকে ট্রাক ও নৌপথে বিপুলসংখ্যক কোরবানির পশু আনা হয়েছে। বিশেষ করে বড় আকৃতির গরুর সমাগম ক্রেতাদের ব্যাপক আকর্ষণ করছে।
হাটের ইজারাদারকে ডেকে সতর্ক করা হয়েছে। পরবর্তী সময়ে মেট্রোস্টেশনের নিচে হাট বসালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করার নির্দেশনা দেওয়া হয়েছে।































































































































































































































