ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার বলেন, রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণ ও নজরদারি জোরদারে ১১ হাজার সিসি ক্যামেরা বসানোর পরিকল্পনা

ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার বলেন, রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণ ও নজরদারি জোরদারে ১১ হাজার সিসি ক্যামেরা বসানোর পরিকল্পনা

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণ ও নজরদারি জোরদারে ১১ হাজার সিসি (ক্লোজড সার্কিট) ক্যামেরা বসানোর পরিকল্পনা করেছে। এর মধ্যে অপরাধপ্রবণ মোহাম্মদপুর এলাকায় বসানো হবে প্রায় ৭০০ ক্যামেরা।

বৃহস্পতিবার বিকেলে মোহাম্মদপুরের বছিলা এলাকায় অস্থায়ী পুলিশ ক্যাম্প উদ্বোধন ও থানা-পুলিশের ‘ওপেন হাউস ডে’ অনুষ্ঠানে এ তথ্য জানান ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।

ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার বলেন, রাজধানীজুড়ে প্রযুক্তিনির্ভর নজরদারি বাড়ানোর এই উদ্যোগ বাস্তবায়িত হলে অপরাধীদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার করা সহজ হবে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।