ঢাকা মহানগর পুলিশ মোহাম্মদপুর ও আশপাশের অপরাধ দমনে নতুন থানা করবে বলে জানিয়েছে ডিএমপি কমিশনার মো. সরওয়ার। তিনি বলেন, গত ৪৮ ঘণ্টার অভিযানে ৫৮ চাঁদাবাজকে গ্রেপ্তার এবং তাদের ৯৪ জন সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে।
ডিএমপি কমিশনার বলেন, শীর্ষ সন্ত্রাসীরা সাধারণ মানুষের ওপর আক্রমণ করছে না, তারা নিজেরা নিজেরা মারামারি করছে।
ডিএমপি কমিশনার বলেন, ১ মে থেকে এ অভিযান শুরু হয়েছে। দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের অংশ হিসেবে ডিএমপি চাঁদাবাজ, অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি ও অনলাইন জুয়া চক্রের বিরুদ্ধে অভিযান শুরু করেছে।































































































































































































































