বাগেরহাটের চিতলমারী উপজেলায় এক দোকানিকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার হিজলা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় একাধিক বাসিন্দার অভিযোগ, পণ্যের মান নিয়ে কথা–কাটাকাটির জেরে এক ক্রেতার হাতে খুন হন দোকানি।
নিহত ব্যক্তির নাম মুজাহিদ মোল্লা (৪২)। তিনি হিজলা গ্রামের সরোয়ার জাহান মোল্লার ছেলে এবং হিজলা ইউনিয়ন জামায়াতে ইসলামীর ৩ নম্বর ওয়ার্ডের সভাপতি ছিলেন।
এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তির নাম বায়জিদ ইজাদার (৩২)। তিনিও একই গ্রামের বাসিন্দা এবং পেশায় দিনমজুর।































































































































































































































