জামালপুর ও নেত্রকোনা জেলায় বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে জামালপুর সদর উপজেলায় একজন, মাদারগঞ্জ উপজেলায় একজন ও নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় একজন মারা যান। আজ শুক্রবার দুপুর থেকে বিকেলের মধ্যে এসব ঘটনা ঘটে।
জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের পশ্চিম আরংহাটি গ্রামের কৃষক ফারুক আহামেদের (৩৭) মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে বৃষ্টির সময় নিজ বাড়ির উঠান থেকে খড় তোলার সময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
এ ছাড়া মাদারগঞ্জ উপজেলার জোড়খালি গ্রামের মজনু মিয়া (২৫) বজ্রপাতে মারা যান। তিনি মাদারগঞ্জ উপজেলা ছাত্রশক্তির সদস্য ছিলেন।































































































































































































































