দুই শিশু পুকুরে ডুবে মৃত্যুর ঘটনা

দুই শিশু পুকুরে ডুবে মৃত্যুর ঘটনা

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ বুধবার সকাল সাতটায় উপজেলার খয়েরবাড়ি কুটিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। দুই শিশু সহোদর ভাই-বোন। একই পরিবারের দুই শিশুর এমন মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মারা যাওয়া ওই দুই শিশুর নাম সাবিয়া জান্নাত (৬) ও মো. সিয়াম (৪)। তাদের বাবা শাহিন আলম পেশায় একজন মুদিদোকানি। বাড়ির পাশেই তাঁর একটি মুদিদোকান রয়েছে।

শিশুটির মা কেয়া বেগম ও স্বজনেরা জানান, তাঁদের বাড়ির পাশেই একটি খেলার মাঠ। মাঠের সঙ্গে প্রায় লাগোয়া একটি পুকুর রয়েছে। বাড়িতে সকালের নাশতা তৈরি করছিলেন কেয়া বেগম। বাবা শাহিন আলম দোকান খুলেছিলেন মাত্র।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।