দুই শিশুর মৃত্যু নাকি হত্যাকাণ্ড: এক সপ্তাহেও কাটেনি ধোঁয়াশা

দুই শিশুর মৃত্যু নাকি হত্যাকাণ্ড: এক সপ্তাহেও কাটেনি ধোঁয়াশা

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ১৫: ৪৩ কুড়িগ্রামের চিলমারীতে দুই বছরের শিশু আয়শা খাতুনের মৃত্যুর এক সপ্তাহ পার হলেও এখনো রহস্য উন্মোচন করতে পারেনি পুলিশ। স্বাভাবিক মৃত্যু নাকি হত্যাকাণ্ড- এই ধোঁয়াশা কাটেনি গত এক সপ্তাহেও। এ নিয়ে চরম ক্ষোভ দেখা দিয়েছে এলাকাবাসীর মধ্যে।

এদিকে আয়শার মৃত্যুকে হত্যাকাণ্ড মনে করে দ্রুত ঘাতকদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে আজ সোমবার (২৭ এপ্রিল) সকালে থানা ঘেরাও করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে এলাকাবাসী।

পরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদুল হাসান দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনার আশ্বাস দিলে বিক্ষোভকারীরা তাদের অবরোধ ও কর্মসূচি প্রত্যাহার করেন নেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।