প্রকাশ : ১৬ মে ২০২৬, ১৭: ৩১আপডেট : ১৬ মে ২০২৬, ১৭: ৩৭ মৎস্য ও প্রাণিসম্পদ খাত নিয়ে কাজ করা সাংবাদিকদের সংগঠন ফিশারিজ অ্যান্ড লাইভস্টক জার্নালিস্টস ফোরামের (এফএলজেএফ) ২০২৬-২৮ সেশনের ১১ সদস্যের কমিটি গঠন হয়েছে। এতে দৈনিক আমার বাঙলার বিশেষ প্রতিনিধি তরিকুল ইসলাম সুমন সভাপতি ও সমকালের সিনিয়র রিপোর্টার জাহিদুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শনিবার রাজধানীর একটি হোটেলে সংগঠনের দ্বি-বার্ষিক সাধারণ সভায় নতুন কমিটি ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মহসীনুল করিম লেবু।
এসময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. মামুন হাসান ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আবু আলী।































































































































































































































