ঈদের ছুটিতে ঢাকা ফাঁকা হয়েছে

ঈদের ছুটিতে ঢাকা ফাঁকা হয়েছে

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে টানা সাত দিনের ছুটিতে রাজধানী ঢাকা অনেকটাই ফাঁকা হয়ে পড়েছে। পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপন ঢাকা ছাড়ছেন লাখ লাখ মানুষ। ফলে ব্যস্ত নগরী ঢাকার চিরচেনা সেই যানজট আর নেই।

ঈদুল আজহা উপলক্ষ্যে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা সাত দিনের সাধারণ সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। তবে দীর্ঘ ছুটির সমন্বয়ের অংশ হিসেবে গত ২৩ মে শনিবার সাপ্তাহিক ছুটি বাতিল করে অফিস খোলা রাখা হয়েছিল।

ছুটি শেষে আগামী ১ জুন সোমবার থেকে অফিস-আদালত ও ব্যাংকের কার্যক্রম আবারও স্বাভাবিকভাবে শুরু হবে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।