ঈদের ছুটিতে সপরিবার গ্রামের বাড়িতে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ব্র্যাকের এক কর্মী ও তাঁর চার বছরের মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাঁর স্ত্রী।
আজ সোমবার সকাল সাতটার দিকে বগুড়ার শাজাহানপুর উপজেলার বনানী পর্যটন মোটেল-সংলগ্ন ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন ব্র্যাকের রংপুর মহানগরের মাহিগঞ্জ শাখার কর্মী আনিসুর রহমান (৩৫) ও তাঁর চার বছরের মেয়ে আয়েশা।































































































































































































































