ঈদযাত্রার সময় রাজধানীতে নিরাপত্তা বাড়ানো হচ্ছে

ঈদযাত্রার সময় রাজধানীতে নিরাপত্তা বাড়ানো হচ্ছে

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ বলেছেন, পবিত্র ঈদুল আজহা সামনে রেখে রাজধানীবাসীর নিরাপত্তা ও ঘরমুখী মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে বিশেষ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনার উদ্যোগ নেওয়া হয়েছে। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেলেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আজ সোমবার দুপুরে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল ও গাবতলী পশুর হাট পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ঈদ উপলক্ষে রাজধানীজুড়ে বিশেষ নিরাপত্তা ও ট্রাফিক পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। পশুর হাট, বাস টার্মিনাল, ব্যাংক, ঈদের জামাত এবং ঈদের ছুটিতে ফাঁকা ঢাকার নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।