ঈদের দিনে বৃষ্টির সম্ভাবনা বেশি

ঈদের দিনে বৃষ্টির সম্ভাবনা বেশি

ঈদের দিন কোথায় কোথায় বৃষ্টি হতে পারে তা আবহাওয়াবিদরা বলছেন, দেশের বেশির ভাগ স্থানে কমবেশি বৃষ্টি হতে পারে। রাজধানীতেও বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ। তিনি বলেন, ঈদের দিন অপেক্ষাকৃত শুকনো থাকতে পারে খুলনা ও বরিশাল বিভাগ।

আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে, পবিত্র ঈদুল আজহার দিন আগামীকাল বৃহস্পতিবার দেশের অন্তত চার বিভাগের বেশির ভাগ স্থানে বৃষ্টি হতে পারে। এর মধ্যে আছে রংপুর, ময়মনসিংহ, সিলেট ও রাজশাহী বিভাগ। বৃষ্টি হতে পারে ঢাকা ও চট্টগ্রাম বিভাগেও।

আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ বলেন, ঈদের দিন অপেক্ষাকৃত শুকনো থাকতে পারে খুলনা ও বরিশাল বিভাগ। রাজধানী ঢাকায় ঈদের দিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবীর।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।