ঈদগাঁওতে নির্যাতনের শিকার ছেলের মৃত্যু

ঈদগাঁওতে নির্যাতনের শিকার ছেলের মৃত্যু

কক্সবাজারের ঈদগাঁওতে নির্যাতনের শিকার ছেলে সেলিম বাবু (৩২) আর নেই। হাসপাতালে দীর্ঘ দিন লড়াই করলেও অবশেষে মঙ্গলবার (২৮ এপ্রিল) পৌনে ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল হাসপাতালে তার মৃত্যু হয়।

ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউপির ৪ নম্বর ওয়ার্ড মধ্য নাপিত খালী এলাকার সোলাইমান ড্রাইভারের ছেলে সেলিম বাবু। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের মামা লিটন।

ছেলের মৃত্যুর সংবাদ শুনে মা দিলদার বেগম বিকালে স্ট্রোক করে বর্তমানে হাসপাতালে আছেন বলে জানিয়েছেন স্বজনরা।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।