প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ১৪: ২২ আলোচিত এসএসসি পরীক্ষার্থী নাহিদা হত্যার কান্ডের ঘটনার চব্বিশ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার। এ ঘটনায় শনিবার (২৫ এপ্রিল) সকালে ধামরাই থানায় সংবাদ সম্মেলন করেন ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল হুদা খান। হত্যার বিষয়টি আসামী শামীম নিজেই স্বীকার করেছেন বলে নিশ্চিত করেন তিনি।
সংবাদ সম্মেলনে বলেন, আসামি একজন অনলাইন জুয়াড়ি। সে দীর্ঘদিন জুয়ার সাথে জড়িত হয়ে অনেক টাকা ঋণ হয়ে যায়। পাশাপাশি বাসায় ভারা থাকার সুবাধে ঘটনার দিনও শামীম নাহিদার কাছে টাকা ধার চায়। টাকা দিতে অস্বীকার করায় শামীম এমন ঘটনা ঘটিয়েছে।
রিমান্ড চাওয়া হবে কি না এমন প্রশ্নে ওসি নাজমুল হুদা খান বলেন, যেহেতু নিজেই এ হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন এবং এই ঘটনার সাথে অন্য কেউ জড়িত নন। তাই রিমান্ড চাওয়া হয় নি।































































































































































































































