এসএসসি পরীক্ষায় খাতা না দেখানোয় দুই পরীক্ষার্থীকে ছুরিকাঘাত

এসএসসি পরীক্ষায় খাতা না দেখানোয় দুই পরীক্ষার্থীকে ছুরিকাঘাত

চট্টগ্রামের মিরসরাইয়ে এসএসসি পরীক্ষায় উত্তরপত্র না দেখানোয় দুই পরীক্ষার্থীকে ছুরিকাঘাত করেছে একই কেন্দ্রে পরীক্ষা দেওয়া কয়েকজন পরীক্ষার্থী। গতকাল রোববার ঘটে যাওয়া এই ঘটনার পর মিরসরাইয়ের জোরারগঞ্জ থানা-পুলিশ চার এসএসসি পরীক্ষার্থীকে আটক করেছে।

আটক চারজন করেরহাটের একটি বিদ্যালয় থেকে পরীক্ষা দিচ্ছিল আর হামলার শিকার দুই পরীক্ষার্থী বারইয়ারহাটের একটি বিদ্যালয়ের ছাত্র।

পুলিশ জানায়, গতকাল বেলা দেড়টার দিকে উপজেলার বারইয়ারহাট কলেজের সামনে এ হামলার ঘটনা ঘটে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।