পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে নিশাদ ইসলাম (২০) নামের এক কলেজছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার মধ্যরাতে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার হাজিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
আজ শনিবার সকালে ওই ছাত্রের বিরুদ্ধে দেবীগঞ্জ সদর ইউনিয়ন যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আবদুস সালাম বাদী হয়ে সাইবার সুরক্ষা আইনে একটি মামলা করেন।































































































































































































































