ফরিদপুরে গুজব ছড়িয়ে ট্রাকচালককে হত্যার ঘটনায় মামলা হয়েছে। গতকাল রোববার রাতে নিহত ট্রাকচালক হান্নান শেখের বাবা শাহিদ শেখ নগরকান্দা থানায় হত্যা মামলা করেন। এতে অজ্ঞাতনামা ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, হান্নান শেখ (৩০) পেশায় ট্রাকচালক। তিনি ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের সাতৈর গ্রামের বাসিন্দা। ১ মে রাত ৮টার দিকে তালমা বাজারের উদ্দেশে যাওয়ার সময় তাঁর ট্রাকটি সালথা উপজেলার রসুলপুর বাজারের কাছে একটি ব্যাটারিচালিত অটোভ্যানকে ধাক্কা দিয়ে চলে যায়।
পুলিশ গুজব ছড়ানো মোটরসাইকেল আরোহীসহ জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য অভিযান শুরু করেছে।































































































































































































































