ফরিদপুরে বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষে নিহত পরিবারের সদস্যরা

ফরিদপুরে বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষে নিহত পরিবারের সদস্যরা

ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বিআরটিসি বাসের সঙ্গে একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চারজনসহ মোট পাঁচজন নিহত হয়েছেন। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের নগরকান্দা সদর উপজেলার শংকরপাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন মাদারীপুর সদর উপজেলার তাঁতিবাড়ী এলাকার জাহাঙ্গীর মোল্লা (৬৫), তাঁর স্ত্রী মাজেদা আক্তার (৫৫), জাহাঙ্গীর মোল্লার ভাই আলমগীর মোল্লা (৬০) ও তাঁর স্ত্রী খুশিদা বেগম (৫০)। এ ছাড়া নিহত হয়েছেন অ্যাম্বুলেন্সের চালক একই এলাকার কাওছার হোসেন (২৮)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিআরটিসির বাসটি ফরিদপুর থেকে ঢাকায় যাচ্ছিল। অন্যদিকে অ্যাম্বুলেন্সটি মাদারীপুর থেকে ফরিদপুরে আসছিল। সকাল সাড়ে ১০টার দিকে শংকরপাশা এলাকায় পৌঁছালে বাসটির সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায়।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।