ফরিদপুরে বিআরটিসির বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫ জন

ফরিদপুরে বিআরটিসির বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫ জন

ফরিদপুরে আজ শনিবার মুখোমুখি সংঘর্ষ হওয়া বিআরটিসির বাস ও অ্যাম্বুলেন্স দুটির কোনোটিরও ফিটনেস সনদ হালনাগাদ ছিল না। এমনকি দীর্ঘদিন ধরে বকেয়া আছে সরকারি করও। আজ রোববার ফরিদপুরের নগরকান্দায় সকাল সাড়ে ১০টার দিকে যাত্রীবাহী বিআরটিসি বাসের সঙ্গে একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সটি দুমড়েমুচড়ে যায়।

নিহত হন এতে থাকা একই পরিবারের চারজন এবং চালক। প্রতিটি দুর্ঘটনার পর বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) একটি প্রাথমিক প্রতিবেদন তৈরি করে। এতে ঘটনার বিবরণ, হতাহতের তথ্য এবং দুর্ঘটনাকবলিত যানবাহনের হালনাগাদ তথ্য থাকে।

সড়ক পরিবহন মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, বেসরকারি পরিবহনের জন্য দৃষ্টান্ত তৈরি করার লক্ষ্যেই সরকারের পরিবহন সংস্থা বিআরটিসির জন্ম। এ জন্য সরকার নানা সময় ভর্তুকি দেয়। কিন্তু সরকারি সংস্থারই বাসের ফিটনেস সনদ হালনাগাদ না থাকা দৃষ্টিকটু।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।