ফরিদপুরে দুই ভাইকে কুপিয়ে জখম, একজনের হাত-পা প্রায় বিচ্ছিন্ন

ফরিদপুরে দুই ভাইকে কুপিয়ে জখম, একজনের হাত-পা প্রায় বিচ্ছিন্ন

ফরিদপুরের চরভদ্রাসনে আধিপত্য বিস্তার ও মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে পূর্ববিরোধের জের ধরে দুই ভাইকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ। তাঁদের মধ্যে একজনের হাত ও পা প্রায় বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।

গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার সদর ইউনিয়নের ফাজেলখার ডাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন ফাজেলখার ডাঙ্গী গ্রামের বাসিন্দা মৃত ধলা মুন্সীর দুই ছেলে হায়দার মুন্সী (৪৬) ও সুজন মুন্সী (৩১)।

তাঁরা দুজনেই পেশায় রাজমিস্ত্রি। এর মধ্যে হায়দারকে আশঙ্কাজনক অবস্থায় জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) পাঠানো হয়েছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।