ফরিদপুরের সদরপুর উপজেলায় কালবৈশাখী ঝড়ে একজন পথচারী নিহত হয়েছেন। আটরশি জাকের ফিলিং স্টেশন–সংলগ্ন পুকুরিয়া–সদরপুর সড়কে ঝড়ের কবলে পথচারী জিয়াউর রহমানের মাথার ওপর গাছের ডাল পড়ে তিনি গুরুতর আহত হয়েছিলেন। পরে তাকে বিশ্ব জাকের মঞ্জিল জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে জিয়াউর রহমান হেঁটে আটরশি দরবার শরিফের দিকে যাচ্ছিলেন। পথে হঠাৎ ঝড়ের কবলে পড়েন তিনি। এ সময় সড়কের পাশে থাকা একটি কৃষ্ণচূড়া গাছের বড় ডাল ভেঙে তাঁর মাথার ওপর পড়ে।
এ ঘটনায় সদরপুর থানায় একটি অপমৃত্যুর মামলা করার প্রক্রিয়া চলছে। প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।































































































































































































































