রাজবাড়ীর গোয়ালন্দের উজানচর ইউনিয়নের শেষ সীমানা কালীতলা এলাকায় পুঁতে রাখা মা ও মেয়ের লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ফরিদপুরে নেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতেই লাশ নিয়ে যায় পুলিশ।
গতকাল বিকেলে গোয়ালন্দ ঘাট থানা–পুলিশ লাশ দুটি উদ্ধার করে। তবে ঘটনাস্থল ছিল ফরিদপুর জেলার সীমানার মধ্যে। পরে দুই জেলার পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বিত সিদ্ধান্তে গোয়ালন্দ ঘাট থানা–পুলিশ লাশ দুটি ফরিদপুর কোতোয়ালি থানা-পুলিশের কাছে হস্তান্তর করে।
নিহত দুজন হলেন গোয়ালন্দ উপজেলার চর দৌলতদিয়া পরশউল্লাহ মাতুব্বরপাড়ার দিনমজুর আমজাদ শেখের স্ত্রী জাহানারা আক্তার (৩২) ও তাঁদের চার বছর বয়সী মেয়ে সামিয়া আক্তার।































































































































































































































