ফরিদপুরের নগরকান্দা উপজেলায় ট্রাকের ধাক্কায় সাতজন আহত হয়েছেন। পরে স্থানীয় লোকজনের পিটুনিতে ট্রাকচালক নিহত হন। স্থানীয় লোকজনের অভিযোগ, চালক বেপরোয়া গতিতে ট্রাক চালানোর কারণে দুর্ঘটনা ঘটেছে।
গতকাল শুক্রবার রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার তালমা ইউনিয়নের বিলনালিয়া নতুনহাটখোলা এলাকায় এ ঘটনা ঘটে। গণপিটুনিতে ট্রাকে থাকা আরও দুজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
নিহত ট্রাকচালকের নাম মো. হান্নান (৪৫)। তাঁর বাড়ি ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের সাতৈর গ্রামে।































































































































































































































