ফতুল্লায় গণ-অভ্যুত্থানের সময় লুট হওয়া শটগান উদ্ধার

ফতুল্লায় গণ-অভ্যুত্থানের সময় লুট হওয়া শটগান উদ্ধার

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় জুলাই গণ–অভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া একটি শটগান উদ্ধার করেছে র‍্যাব। গতকাল শনিবার রাত ১০টার দিকে সস্তাপুর এলাকায় অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম পলাশ হোসেন ওরফে আকাশ (৩২)। তিনি নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পশ্চিম লামাপাড়া শিবু মার্কেট দরগাবাড়ী এলাকার মৃত জালাল মোল্লার ছেলে।

র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানির একটি দল ফতুল্লা এলাকায় টহল চলাকালে জানতে পারে, পলাশ হোসেন থানা থেকে লুট হওয়া একটি শটগান ও কার্তুজ গোপনে সংরক্ষণের উদ্দেশ্যে সস্তাপুর এলাকায় নিয়ে এসেছেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।