ফতুল্লায় গ্যাসের লিকেজে বিস্ফোরণে পরিবারের পাঁচজনের মৃত্যু

ফতুল্লায় গ্যাসের লিকেজে বিস্ফোরণে পরিবারের পাঁচজনের মৃত্যু

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় গ্যাসলাইনের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ সায়মা (৩২) নামের আরও এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে একই পরিবারের পাঁচজনের সবাই মারা গেলেন। পরিবারের আর কেউ বেঁচে রইলেন না।

আজ শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সায়মার মৃত্যু হয়। তাঁর শরীরের ৬০ শতাংশ ও শ্বাসনালি পুড়ে গিয়েছিল।

মৃত সায়মা পটুয়াখালীর বাউফল উপজেলার কামাকদিয়া এলাকার আবদুস সালামের মেয়ে। তাঁর স্বামী মো. কালাম দগ্ধ হয়ে গত সোমবার সকালে মারা যান।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।