ফেনীর ছাগলনাইয়াতে বন্দুক, কার্তুজসহ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার মহামায়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম দেবপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আওয়ামী লীগ নেতার নাম ওবায়দুল হক মজুমদার (৬৫)। তিনি একই এলাকার ছেরাজুল হক মজুমদারের ছেলে। ওবায়দুল হক মহামায়া ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) এবং ওই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
র্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ওবায়দুল হক মজুমদারের বাড়িতে অভিযান চালানো হয়। তাঁর বসতঘরে তল্লাশি করে র্যাব। এ সময় ওবায়দুল হক পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এরপর তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করে র্যাব।































































































































































































































