ঝড়ের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ রুটে ফেরি বন্ধ, অপেক্ষায় অর্ধশতাধিক গাড়ি

ঝড়ের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ রুটে ফেরি বন্ধ, অপেক্ষায় অর্ধশতাধিক গাড়ি

প্রচণ্ড কালবৈশাখীতে নিরাপত্তার জন্য মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। আজ রোববার (২৪ মে) রাত সাড়ে আটটা থেকে ফেরিসহ লঞ্চ চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয় সূত্র জানায়, রাত আটটার পর থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে পদ্মা নদীর অববাহিকায় দমকা ও ঝড়োবাতাস শুরু হয়। একপর্যায়ে রাত সাড়ে আটটার থেকে ঝড়ের গতি বেড়ে গেলে নৌ রুটে দুর্ঘটনার আশঙ্কায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এতে ঈদুল আজহার আগে ঘরমুখো মানুষসহ বিভিন্ন যানবাহন আটকা পড়ে।

রোববার দুপুরের পর থেকে রাজধানী ছেড়ে আসা দক্ষিণ-পশ্চিমাঞ্চলগামী মানুষ গ্রামের দিকে ছুটতে শুরু করেছেন। রোববার বিকেলে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে লঞ্চ ও ফেরিতে এমন মানুষের কমবেশি ভিড় দেখা যায়।

শেষ মুহূর্তে কোরবানির পশুবাহী হাট ধরতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা থেকে ছেড়ে আসা পশুবাহী গাড়ি এখনো ছুটছে। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট হয়ে পদ্মা নদী পাড়ি দিয়ে এসব মানুষ রাজধানীর গাবতলীর পশুর হাটসহ বিভিন্ন অঞ্চলের হাটে যাচ্ছেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।