ফুলবাড়ীয়ায় আওয়ামী লীগ কার্যালয় এখন পানের হাট

ফুলবাড়ীয়ায় আওয়ামী লীগ কার্যালয় এখন পানের হাট

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় আওয়ামী লীগ কার্যালয়ে এখন পানের হাট। এই আওয়ামী লীগ কার্যালয়ে এখন চলছে পান বেচাকেনা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাবার পর এখানে আগের মতো আওয়ামী লীগের নেতাকর্মীদের আর দেখা যায় না।

জানা গেছে, ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার পোস্ট অফিস রোডের সরকারি বড়পুকুর পাড় ঘেঁষেই ছিল ফুলবাড়ীয়া উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়। ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী সরকারের পতন হলে ওই দলীয় কার্যালয়ে বসে পানের হাট।

উপজেলার বিভিন্ন গ্রামের পান চাষিরা পানের হাটে পান বিক্রি করতে এসেছেন। পাশাপাশি পান ক্রয় করতে হাজির হয়েছেন স্থানীয় পাইকারও। আড়তদার ও পাইকাররা দর দাম নিয়ে হাঁকডাকও করছেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।