নারায়ণগঞ্জে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। আজ সোমবার সকাল ছয়টার দিকে সদর উপজেলার ফতুল্লার কুতুবপুর লাকি বাজার এলাকার একটি ভাড়া বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধ ব্যক্তিরা হলেন আবদুল কাদির (৫০), তাঁর ছেলে মেহেদী (১৭), সাকিব (১৬) ও রাকিব (১৬)। তাঁদের সবাইকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
কাদির পেশায় হালিম, চটপটি ও ফুচকা বিক্রেতা। স্ত্রী ঘরের বাইরে থাকায় দুর্ঘটনা থেকে রক্ষা পান।































































































































































































































