ফতুল্লায় শিশুকে ধর্ষণের অভিযোগে তরুণকে বেদম পিটুনি

ফতুল্লায় শিশুকে ধর্ষণের অভিযোগে তরুণকে বেদম পিটুনি

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে হীরা (২১) নামের এক তরুণকে বেদম পিটিয়েছেন স্থানীয় লোকজন। পরে তাঁকে গুরুতর অবস্থায় পুলিশ হেফাজতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল শুক্রবার রাতে উপজেলার বক্তাবলী ইউনিয়নে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত সোহেল (২২) নামের আরও এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে শিশুটি বাড়ির পাশে খেলার সময় কৌশলে তাকে ডেকে নিয়ে দুই তরুণ যৌন নির্যাতন করেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।