গাইবান্ধায় পিকআপ ভ্যান ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত

গাইবান্ধায় পিকআপ ভ্যান ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত

গাইবান্ধা সদর উপজেলায় পিকআপ ভ্যান ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ইজিবাইকের চালকসহ দুজন নিহত হয়েছেন। এতে ইজিবাইকের অন্তত পাঁচ যাত্রী আহত হয়েছেন। আহত ব্যক্তিদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে গাইবান্ধা–দাঁড়িয়াপুর সড়কের বাড়াইপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন ফরিদ মিয়া (৫০) ও রুস্তম আলী (৩০)। ফরিদ মিয়া ইজিবাইকচালক। তিনি সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের ছাতনাবাড়ি এলাকার বাসিন্দা। রুস্তম আলী ইজিবাইকের যাত্রী। তিনি গাইবান্ধা সদর উপজেলার দক্ষিণ আনালেরতাড়ি গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইজিবাইকটি দাঁড়িয়াপুর বাজার থেকে যাত্রী নিয়ে গাইবান্ধা জেলা শহরের দিকে যাচ্ছিল। বেলা সাড়ে ১১টার দিকে বিপরীত দিক থেকে আসা একটি মুরগিবোঝাই মিনি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইক ও পিকআপ ভ্যান দুমড়েমুচড়ে যায়।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।