গাইবান্ধায় কুকুরের কামড়ে সাত দিনে ৫ জনের মৃত্যু, এলাকায় আতঙ্ক

গাইবান্ধায় কুকুরের কামড়ে সাত দিনে ৫ জনের মৃত্যু, এলাকায় আতঙ্ক

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় গত সাত দিনের ব্যবধানে বেওয়ারিশ কুকুরের কামড়ে ১৪ জন আহত হয়েছেন। এর মধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তিদের তিনজন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং দুজন নিজ বাড়িতে মারা গেছেন।

আহত ব্যক্তিদের মধ্যে নারী, শিশুসহ নয়জন ভ্যাকসিন নেওয়ার পর বাড়িতে আছেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আগামীকাল শনিবার থেকে কুকুরকে ভ্যাকসিন (রেবিস কিল) দেওয়া শুরু হবে বলে জানিয়েছে প্রাণিসম্পদ বিভাগ।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।