শেরপুরের নকলা উপজেলায় মাদকবিরোধী অভিযানে এক গাঁজা চাষিকে আটক করেছে পুলিশ। রোববার রাতে নকলা পৌরসভার কলাপাড়া থেকে তাকে আটক করা হয়। তিনি ওই এলাকার মৃত মাইন উদ্দিনের ছেলে। পুলিশ জানায়, তিনি কলাবাগানে গাঁজার চাষ করছেন। তার বাগান থেকে ৬টি গাঁজার গাছ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার ওজন সাড়ে ৩ কেজি।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ জানান, সুরত আলী দীর্ঘদিন ধরে কলা চাষের আড়ালে গোপনে গাঁজার চাষ করে আসছিলেন। এ ঘটনায় নকলা থানায় মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এছাড়াও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৭০ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ শাড়ি জব্দ করেছে।































































































































































































































