গরমে তৃষ্ণা মেটাতে তালের রস বিক্রি

গরমে তৃষ্ণা মেটাতে তালের রস বিক্রি

ভ্যানবোঝাই খড়ি নিয়ে স্ত্রী ও ছেলেকে সঙ্গে করে বালিয়াকান্দি থেকে রাজবাড়ীর বানিবহ এলাকায় ফিরছিলেন চালক আকবর শেখ (৬০)। পথে রাস্তার ধারে তালের রস বিক্রি হতে দেখে তৃষ্ণা মেটাতে ভ্যান থামান। নিজে এক গ্লাস রস পান করার পর খাওয়ান স্ত্রী ও সন্তানকেও।

সম্প্রতি রাজবাড়ী থেকে বালিয়াকান্দি সড়কের বানিবহ থেকে বহরপুর পর্যন্ত প্রায় ছয় কিলোমিটার এলাকায় অন্তত ১০ থেকে ১২ জনকে তালের রস বিক্রি করতে দেখা যায়। কেউ নিজেই গাছ থেকে রস সংগ্রহ করেন, আবার কেউ গাছিদের কাছ থেকে কিনে বিক্রি করেন।

এতে তাঁদের যেমন বাড়তি আয় হচ্ছে, তেমনি স্বস্তি পাচ্ছেন পথচারীরাও। স্থানীয় লোকজনের তথ্যমতে, এ অঞ্চলে আছে সহস্রাধিক তালগাছ।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।