পাইপলাইনে ত্রুটির কারণে রাজধানীর কিছু এলাকায় গ্যাসের চাপ কম

পাইপলাইনে ত্রুটির কারণে রাজধানীর কিছু এলাকায় গ্যাসের চাপ কম

প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ১৩: ২৪ রাজধানীর বিভিন্ন এলাকায় আজ গ্যাসের স্বল্পচাপ দেখা দিতে পারে। পাইপলাইনের ত্রুটিজনিত জরুরি মেরামত কাজের কারণে এই পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। সংস্থাটি জানায়, আশকোনা এলাকায় পাইপলাইনের ত্রুটি মেরামতের কাজ আজ দুপুর থেকে শুরু হয়েছে। এর ফলে দুপুর ১টা থেকে রাত ৯টা পর্যন্ত আশকোনা, উত্তরখান, দক্ষিণ খান, উত্তরা, কসাইবাড়ি, প্রেমবাগান, কাওলা, বিমানবন্দরসহ আশপাশের এলাকায় গ্যাসের চাপ কম থাকবে।

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে জরুরি ভিত্তিতে এই মেরামত কাজ পরিচালনা করা হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হলে গ্যাস সরবরাহ স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলে আশা করা হচ্ছে। তবে এ সময় এসব এলাকার বাসিন্দাদের রান্না ও দৈনন্দিন কাজে ভোগান্তির আশঙ্কা রয়েছে।

সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ এবং প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।