গাজীপুরে ধর্ষণের মামলায় গ্রেপ্তার যুবককে কারাগারে

গাজীপুরে ধর্ষণের মামলায় গ্রেপ্তার যুবককে কারাগারে

গাজীপুর মহানগরীর পুবাইল থানা এলাকায় ৯ বছরের এক শিশুকে একাধিকবার ধর্ষণ ও গোপনে আপত্তিকর ছবি ধারণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে গতকাল শনিবার দুপুরে ওই শিশুর বাবা বাদী হয়ে পুবাইল থানায় নারী ও শিশু নির্যাতন দমন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গ্রেপ্তার সেলিম খান (৪০) শিশুটির আত্মীয় হন। তাঁর বাড়ি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায়। প্রায় পাঁচ বছর ধরে তিনি গাজীপুরে বাদীর বাসায় সপরিবার বসবাস করে আসছিলেন। সেলিমের ঘরে ভুক্তভোগী শিশুটি প্রায়ই যাওয়া-আসা করত।

পুবাইল থানার উপপরিদর্শক আনোয়ার হোসেন বলেন, ধর্ষণের অভিযোগে ওই ব্যক্তিকে আজ রোববার ভোরে গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয়। দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।