গাজীপুরের শ্রীপুরে ঘোড়ার মাংস গরুর মাংসের নামে বিক্রি করা হচ্ছিল। একজন ব্যক্তিকে আটক করে স্থানীয় লোকজন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে ১৫ দিনের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
আটক ব্যক্তির নাম ডালিম মিয়া (৪১)। তিনি বেড়াইদেরচালা গ্রামের মো. শামসুদ্দিনের ছেলে। তাঁদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়; তবে শ্রীপুরে জমি কিনে বাড়ি করে বসবাস করছেন।
শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ডালিম মিয়াকে ১৫ দিনের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেন।































































































































































































































