গাজীপুরে গরু চুরির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা

গাজীপুরে গরু চুরির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা

গাজীপুরের কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যার ঘটনায় দুটি পৃথক মামলা হয়েছে। আজ সোমবার সকাল পর্যন্ত এ দুই মামলায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তিরা পেশাদার গরুচোর ও ডাকাত ছিলেন। তাঁদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা আছে।

এলাকাবাসী ও পুলিশের ভাষ্য, ১০ থেকে ১২ সদস্যের একটি সংঘবদ্ধ গরুচোর চক্র একটি পিকআপ ভ্যান নিয়ে বাগচালা এলাকার আবু বক্কর সিদ্দিকের বাড়িতে যায়।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।