গাজীপুরে পোশাক শ্রমিক প্রাইভেটকারের চাপায় নিহত

গাজীপুরে পোশাক শ্রমিক প্রাইভেটকারের চাপায় নিহত

গাজীপুরে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা এক পোশাক শ্রমিক প্রাইভেটকারের চাপায় নিহত হয়েছেন। এ ঘটনায় প্রাইভেটকারের ধাক্কায় একটি যাত্রীবাহী অটোরিকশা দুমড়ে-মুচড়ে গেলে চালকসহ তিন যাত্রী আহত হন। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় একটি পোশাক কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল কুদ্দুস রাজেন্দ্রপুর এলাকার এন এ জেট পোশাক কারখানায় সহকারী কাটিংম্যান হিসেবে কর্মরত ছিলেন। তার বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ভবানীপুর এলাকায় সড়কের পশ্চিম পাশে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন কুদ্দুস।

এসময় মাওনা চৌরাস্তাগামী দ্রুতগতির একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে প্রাইভেটকারটি একটি যাত্রীবাহী অটোরিকশাকে ধাক্কা দিলে চালকসহ তিনজন আহত হন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।